ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর


নিজস্ব প্রতিবেদক
105

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ | ০৫:০৩:৪০ পিএম
ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর আলহাজ্ব গোলাম নবী আলমগীর



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার অভিভাবক, সৎ নির্বিক ও জননন্দিত নেতা আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে ভোলা জেলা পরিষদের ‘প্রশাসক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(১) মোতাবেক ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক জনপ্রিয় পৌর মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীর জেলা প্রশাসক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

উল্লেখ্য, আলহাজ্ব সুপরিচিত আলহাজ্ব গোলাম নবী আলমগীর ১৯৪৬ সালের ১২ আগস্ট পিতা: আলতাজের রহমান তালুকদার ও মাতা মাসুমা খানম চৌধুরাণীর কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন।

 

ভোলার একজন বিনয়ী, ভদ্র রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব সুপরিচিত আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি ভোলার বিশিষ্ট সমাজসেবক আলতাজের রহমান তালুকদারের মেঝ সন্তান। তার বড় ভাই সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহান, ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া জাহাঙ্গীর। বরিশাল বিএম স্কুল ও কলেজ থেকে বিএ পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে ইতিহাসে এমএ করেন। আলহাজ্ব গোলাম নবী আলমগীর ১৯৭৭ সালে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হেলাল উদ্দিনের কন্যা ঢাকা লালমাটিয়া কলেজের অধ্যাপিকা আফিফা মুশতারী বেগমের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। তাদের দুই পুত্র ও দুই কন্যা।

 

তিনি ভোলা পৌরসভার চার বারের নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র হিসেবে প্রায় ৩ দশক নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। বর্তমানে জেলা বিএনপি’র সভাপতি। এছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থা জাতীয় বন্ধুজন পরিষদ, ডায়াবেটিক সমিতি, আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আলতাজের রহমান কলেজ, ভোলা দারুল হাদিস আলীয়া মাদ্রাসা, মাসুমা খানম গার্লস স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে আছেন। একজন সুশীল রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সকলের শ্রদ্ধাভাজন মানুষ।

 

 


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৪ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬