ভোলায় ঘরমুখো যাত্রীদের জন্য থাকবে পুলিশের মেডিকেল ক্যাম্প ও ফ্রি বাস সার্ভিস শুরু
নিজস্ব প্রতিবেদক
93
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ | ১২:০৩:০৫ এএম
ভোলায় ঘরমুখো যাত্রীদের জন্য থাকবে পুলিশের মেডিকেল ক্যাম্প ও ফ্রি বাস সার্ভিস শুরু
ভোলাদর্পণ প্রতিবেদক : আনন্দের সাথে নারীর টানে ভোলায় আসা যাত্রীদের নিরাপত্তায় টহল ও নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ উপলক্ষে সোমবার (১৬ই মার্চ) দক্ষিণ জোন কোস্টগার্ড এবং জেলা পুলিশ আলাদা আলাদা মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করেছে ইলিশা লঞ্চঘাটে।
কোস্টগার্ডের অপারেশন অফিসার লেঃ শওকাত আহমেদ বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তায় নৌপথে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে কোস্টগার্ডের সদস্যরা।
ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার পিপিএম (বার) বলেন, ঈদে কোন ধরনের অসুবিধা ছাড়া মানুষ যেন বাড়ীতে নিরাপদে পৌঁছতে পারে সে ব্যবস্থায় থাকবে জেলা পুলিশ সদস্যরা। পুলিশের পক্ষ থেকে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যা¤প ও এ্যাম্বুলেন্স এবং বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার বলেন, ঈদ যাত্রায় কোন যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে সেটা যে কোন যানবাহনই হোক।
ঈদে ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে কোন ধরনের অসুবিধা করলেই ব্যবস্থা নেওয়ার ও আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম, সদর থানার ওসি মনিরুল ইসলাম, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বশির আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল হোসেন, উপ-পরিদর্শক তাজীব ইসলাম প্রমুখ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
