ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
57
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ | ১০:০৩:২১ পিএম
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় আজ (২৬ মার্চ বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ভোলার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা,বীরশ্রেষ্ঠ পরিবার ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননায় এক বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে অতিথিদের সংবর্ধনা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
এছাড়া, স্বাবলম্বীকরণের অংশ হিসেবে সেলাই মেশিনসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাদের পরিবারের অপরিসীম ত্যাগ ও অবদানের কথা তুলে ধরা হয়।
পরিশেষে, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
