জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
100
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ | ১১:০৩:৩০ পিএম
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ
ভোলাদর্পণ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর দিলারা হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, প্রফেসর দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় দেশে আনা হবে। আগামীকাল সোমবার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘দৈনিক ভোলাদর্পণ ’ পরিবার। পৃথক শোকবার্তায় ম্যাস এডভান্সমেন্ট এসোসিয়েশন "মা"
পৃষ্টপোষক দৈনিক ‘ভোলাদর্পণ’ ও লাল সূর্যের সম্পাদকমণ্ডলীর সভাপতি মোঃ মহসীন মিয়া,ম্যাস এডভান্সমেন্ট এসোসিয়েশন "মা" নির্বাহী পরিচালক, দৈনিক ‘ভোলাদর্পণ’ ও লাল সূর্যের প্রকাশক ও সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ , শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
