ভোলা শনিবার
১৩ জুন ২০২৬
১৪ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


নিজস্ব প্রতিবেদক
36

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ | ১১:০৪:৫৬ এএম
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভায় এই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে নবাগত সভাপতি অ্যাড. নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন লিটন’র কাছে দাপ্তরিক নথিপত্র হস্তান্তর করেন বিদায়ী আহ্বায়ক অ্যাড. আমিরুল ইসলাম বাছেত। পরে নবনির্বাচিত সভাপতি অ্যাড. নজরুল হক অনু সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। তিনি আধুনিক ও স্মার্ট প্রেস ক্লাব গঠনে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

এসময় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মো. এনামুল হক, আহ্বায়ক কমিটির সদস্য এম এ বারী, সদস্য শিমুল চৌধুরী, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. সুলাইমান, যুগ্ম-সম্পাদক মো. কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক ছোটন সাহা, নির্বাহী সদস্য মোঃ মোতাছিম বিল্লাহসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


আরও পড়ুন:

তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও