ভোলা মঙ্গলবার
০৩ নভেম্বর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত ,সভাপতি মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরী,সাধারণ সম্পাদক: মাওলানা মোঃ হারুন


নিজস্ব প্রতিবেদক
30

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ | ০১:১০:১৪ পিএম
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত ,সভাপতি মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরী,সাধারণ সম্পাদক: মাওলানা মোঃ হারুন সভাপতি মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরী,সাধারণ সম্পাদক: মাওলানা মোঃ হারুন



ভোলাদর্পণ প্রতিবেদক : বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন, ভোলা সদর উপজেলা শাখার আগামী পাঁচ বছরের জন্য ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ২৭ অক্টোবর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা জেলা সেক্রেটারি ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও চন্দ্রপ্রসাদ আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক ও লালমোহনের রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন। স্বাগত বক্তব্য দেন ভোলা সদর উপজেলা শাখার বিদায়ী কমিটির সেক্রেটারি ও দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বিগত কমিটির দায়িত্বশীলদের ত্যাগ, দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। সংগঠনের যেসব দায়িত্বশীল ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সংগঠনে তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) দেশের মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর অবদান ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জানা প্রয়োজন। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তিনি মরহুমের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান।শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রধান অতিথি বলেন, জমিয়াতুল মোদাররেছীন একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। এটি আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও মাদরাসা শিক্ষকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। ব্যক্তিগত মতপার্থক্য কিংবা কে কোন অবস্থানে আছেন, তা বিবেচনায় না নিয়ে শিক্ষকদের পেশাগত স্বার্থ ও অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি পুনর্ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হলে সব শিক্ষক-কর্মচারীকে জমিয়াতুল মোদাররেছীনের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। অতীতের মতো ভবিষ্যতেও জমিয়াতুল মোদাররেছীনের নেতৃত্বে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।নবগঠিত কমিটির সভাপতি ও সহ-সভাপতিগণপ্রধান অতিথি সাংবাদিকদের উপস্থিতিতে আগামী পাঁচ বছরের জন্য ভোলা সদর উপজেলা শাখার ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।কমিটির সভাপতি: মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরী, অধ্যক্ষ, পশ্চিম ধনিয়া আলিম মাদরাসা।

সহ-সভাপতিগণ আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, সুপার, পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসা। মাওলানা মোঃ মুছা কালিমুল্লাহ, সুপার, রুহিতা এরশাদুনিয়া বালক দাখিল মাদরাসা।

মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ, ব্যাংকেরহাট আলিম মাদরাসা। মাওলানা মোঃ আবু জাফর আবদুল্লাহ, সহকারী অধ্যাপক (আরবি), দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসা। মাওলানা ফয়জুল্লাহ, প্রধান মুহাদ্দিস, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা, ভোলা। মাওলানা মোঃ আব্দুস সবুর, অধ্যক্ষ, পাঙ্গাশিয়া আলিম মাদরাসা। মাওলানা মোঃ মহিউদ্দীন, অধ্যক্ষ, চন্দ্রপ্রসাদ আলিম মাদরাসা। মাওলানা মোঃ জাকির হোসেন, উপাধ্যক্ষ, মৌলভীর হাট কামিল মাদরাসা। মাওলানা মোঃ ইসমাইল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসা। মাওলানা আব্দুর রহমান চৌধুরী, সুপার, উম্মে কুলসুম মহিলা দাখিল মাদরাসা। মাওলানা মোঃ ফারুক, সহকারী অধ্যাপক (আরবি), চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদরাসা। মাওলানা মোঃ শরীফ উদ্দিন, উপাধ্যক্ষ, দক্ষিণ রতনপুর আলিম মাদরাসা।সাধারণ সম্পাদক: মাওলানা মোঃ হারুন, সুপার, দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসা।

যুগ্ম সাধারণ সম্পাদকগণ মাওলানা মোঃ মোশাররফ হোসেন, সুপার, চরনোয়াবাদ মহিলা দাখিল মাদরাসা। মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সুপার, মধ্য পশ্চিম বালিয়া দাখিল মাদরাসা। মোঃ আক্তার উদ্দিন, প্রভাষক (ইংরেজি), দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসা। মোঃ হাসান উদ্দিন, সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান), ইলিশা ইসলামিয়া ফাজিল মাদরাসা।সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোঃ বাদশাহ আলম, সুপার, রামদাসপুর ইসলামিয়া দাখিল মাদরাসা।

দপ্তর সম্পাদক: মাওলানা মোঃ জাকির হোসেন, সুপার, দড়িরাম শংকর মনির উদ্দিন মহিলা দাখিল মাদরাসা।প্রচার সম্পাদক: মাওলানা মোঃ মহিববুল্লাহ, সুপার, ইলিশা বাঘারহাওলা নেছারিয়া দাখিল মাদরাসা।

এ ছাড়া কমিটির বিভিন্ন পদে দায়িত্বশীল ও নির্বাহী সদস্য হিসেবে ভোলা সদর উপজেলার বিভিন্ন মাদরাসা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এভাবে উপজেলার মাদরাসা শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিটি ঘোষণা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ভোলা জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার বিভিন্ন মাদরাসার প্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি আগামী পাঁচ বছর শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, চাকরি জাতীয়করণের দাবি আদায়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদরাসা শিক্ষা ও শিক্ষকসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬

যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও  বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল -  নুরুল ইসলাম নয়ন  এমপি
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬