দুর্ঘটনার মুখে অভিনেত্রী কেট উইন্সলেট ভর্তি হাসপাতালে
ডেস্ক রিপোর্ট
567
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৭:০৯:৩৩ এএম
ফাইল-ফটো
ব্রিটিশ পত্রিকা মিররের খবরে বলা হয়েছে, কেট শুটিংয়ের সময় পা পিছলে পড়ে যান। পরে তাকে তড়িঘড়ি করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ক্রোয়েশিয়ায় হিস্টোরিক্যাল ড্রামা 'লি'র শুটিং করছিলেন ৪৬ বছর বয়সী কেট। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন অস্কারজয়ী এ অভিনেত্রী।
এদিকে কেটের এক প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শিগগিরই তিনি আবার সেটে ফিরবেন। অন্য আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই কাজে ফিরবেন।
ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি ‘লি’র শুটিং চলছিল। ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে চিত্রসাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পত্রিকার হয়ে বহু ছবি তোলেন। ছবিটি পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
