স্কুল-কলেজের ৬৩ গ্রন্থাগারিকের বেতন কেনো নবম গ্রেডে নয়: হাইকোর্টের রুল
বিশেষ প্রতিনিধি
528
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ | ০৬:০৮:১৩ এএম
ফাইল-ফটো
জাতীয়করণ করা স্কুল-কলেজের ৬৩ জন গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকের বেতন ১৪-১৬ গ্রেডে নির্ধারণ সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি কেন বাতিল ঘোষণা করা হবে না তা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে তাদের বেতন নবম ও দশম গ্রেডে নির্ধারণের কেন নির্দেশনা দেওয়া হবে না, সে বিষয়টি জানতে চাওয়া হয়েছে। এছাড়া রিটকারী ৬৩ জনের বেতন নবম ও দশম গ্রেডে চলমান রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্ল্যাহ্ মিয়া। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ্ মিয়া বলেন, জাতীয়করণ করা কলেজে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে কর্মরত কর্মকর্তারা নবম ও দশম গ্রেডে এমপিওভুক্তি হন ও কলেজ জাতীয়করণের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর নবম ও দশম গ্রেডে বেতন নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। কিন্তু মন্ত্রণালয় গত বছরের ৭ ফেব্রুয়ারি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আদেশ দেয় এবং ১ ডিসেম্বর ও ১২ জানুয়ারি ১৪ ও ১৬ গ্রেডে বেতন নির্ধারণ করে চিঠি ইস্যু করে।
মন্ত্রণালয়ের এই চিঠি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন ২৩ জন গ্রন্থাগারিক ও ৪০ জন সহকারী গ্রন্থাগারিক। আবুল কালাম মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ হুমায়ুন কবির, রূপনা মজুমদার, শাহজাদি আক্তার, বিপ্লব কুমার দাস, রাবিয়া আক্তার,আনিচাত-উর-রাইয়ান বিনতে খুরশেদ, মোহাম্মদ লুৎপর রহমান, এ.কে.এম রেজাউল করিম এবং সেলিম হোসেনসহ মোট ৬৩ জন এ রিট দায়ের করেন। ওই রিট আবেদনের বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
