ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

 এ বছরেই ৯টি স্টেশনের মাধ্যমে শুরু হবে দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা

ডেস্ক রিপোর্ট
581

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ | ০৯:১০:০২ এএম
 এ বছরেই ৯টি স্টেশনের মাধ্যমে শুরু হবে দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা ফাইল-ফটো

সব ঠিকঠাক থাকলে চলতি ডিসেম্বরেই এমআরটি লাইন-৬-এর প্রথম পর্ব উত্তরা থেকে আগারগাঁও নয়টি স্টেশনের মাধ্যমে শুরু হবে দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা।

এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে লাইন-১-এর কাজের। বিমানবন্দর থেকে শুরু হবে এর যাত্রা। একটি অংশ নতুনবাজার থেকে যাবে পূর্বাচলের দিকে। নর্দা হয়ে উড়ালপথে জোয়ারসাহারা থেকে নয়টি স্টেশন হবে এই পথে। শেষ ১১ দশমিক ৩ কিলোমিটার পাড়ি দিয়ে শেষ স্টেশন পূর্বাচলের শেষ প্রান্তে।

অপর রুট নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে কমলাপুর। দেশের প্রথম পাতাল এই রেলপথের দৈর্ঘ ১৯ দশমিক ৮ কিলোমিটারে থাকবে ১২টি স্টেশন।

রোববার (২৩ অক্টোবর) লাইন-১-এর কাজ তদারকিতে জাপানের নিপ্পনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ডিএমটিসিএল। সব ঠিক থাকলে লাইন-৬ চালুর মাসেই শুরু হবে দেশের এই প্রকল্পের কাজ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ১-এর পরই শুরু হবে লাইন-৫-এর কাজ। ২০৩০ সালের মধ্যে ছয়টি লাইনই চালু হবে বলে জানান তিনি।

লাইন ওয়ানের ডেড লাইন ২০২৬। প্রকল্পের মোট ব্যয় সাড়ে ৫২ হাজার কোটি টাকা।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬