ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

সাগরে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ

ডেস্ক রিপোর্ট
594

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ | ১০:১০:০৩ এএম
সাগরে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ ফাইল-ফটো

ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলে আঘাত হানার পর চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গোপসাগর উপকূলে বালিবোঝাই একটি ড্রেজার ডুবে আট শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে মীরসরাই উপজেলার শায়েরখালী ইউনিয়নে বঙ্গবন্ধু ইকোনমিক জোনে তিন নম্বর জেটি সংলগ্ন সাগরে ড্রেজারডুবির ঘটনা ঘটেছে।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, বালিবোঝাইয়ের কাজে নিয়োজিত ড্রেজারটি উপকূল থেকে দূরে সাগরে অবস্থান করছিল। বিপদসংকেত জারির পর ইউএনও এবং মীরসরাই থানার পক্ষ থেকে ইকোনমিক জোন বাস্তবায়নকারী সংস্থা বেজাকে তাদের আওতাধীন সকল নৌযানকে নিরাপদে সরিয়ে আনার সিদ্ধান্তের কথা অবহিত করা হয়।

বেজা কর্তৃপক্ষও সেখানে কারখানা স্থাপনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নিযুক্ত ঠিকাদাররা প্রায় সব নৌযান ও শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেন। শুধু এমভি সৈকত-২ এন্টারপ্রাইজ নামে ড্রেজারটি সাগরে অবস্থান করছিল।

ইউএনও মিজানুর রহমান বলেন, যে ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে ড্রেজারটি বালি উত্তোলনের কাজে যুক্ত ছিল, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, বেজার নির্দেশে ওই ড্রেজার থেকে শ্রমিকদের নিয়ে আসার জন্য তিন দফা ট্রলার পাঠানো হয়েছিল। বিকেলে, সন্ধ্যায় এবং রাত ৯টায়- তিনবার ট্রলার যায়। ট্রলারে মোট ৯ জন ছিলেন। এর মধ্যে বাবুর্চি আব্দুস সালাম ছাড়া কেউ ফিরতে রাজি হননি। রাত আনুমানিক ১০টার দিকে প্রচণ্ড জোয়ারের মধ্যে ড্রেজারটি উল্টে গিয়ে ডুবে যায়। ড্রেজারে থাকা বাকি আট শ্রমিক নিখোঁজ আছেন বলে জানিয়েছেন আব্দুস সালাম।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক হারুন পাশা বলেন, খবর পেয়ে আমরা সকালেই ঘটনাস্থলে আসি। প্রথমদিকে জোয়ারের জন্য আমাদের ডুবুরি টিম কাজ করতে পারেনি। বেলা ১২টার দিকে ভাটা শুরু হলে ডুবুরি দল সাগরে নেমে কাজ শুরু করে। ড্রেজারের একাংশ দেখা যাচ্ছে। আমাদের ধারণা, ড্রেজারের ভেতরেই কাউকে কাউকে পাওয়া যেতে পারে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬