সমুদ্র দেখে বাড়ি ফেরা হল না বাবা-মেয়ের
ডেস্ক রিপোর্ট
552
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ | ০৭:১০:০৬ এএম
ফাইল-ফটো
শরীয়তপুরের জাজিরায় মাইক্রোবাস উল্টে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। রোববার (৩০ অক্টোবর) ভোর রাতে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম অ্যাডভোকেট রাশেদুল হক রাশেদ। তিনি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দাতপুর এলাকার আবুল হোসেনের ছেলে। তার মেয়ের নাম মাইশা মীম।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে পারিবারিক ভ্রমণ শেষে ব্যক্তিগত গাড়িতে ফিরছিলেন রাশেদুল হক। পথে ড্রাইভার ক্লান্ত হয়ে পড়ায় নিজেই চালকের আসনে বসেন। একপর্যায়ে সড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদুল ও তার ছোট মেয়ে মাইশা মারা যান। গুরুতর আহত স্ত্রী মিলি আকতার, বড় মেয়ে মেবিন ও ড্রাইভার কামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরীয়তপুরের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, আমরা রাত আনুমানিক ৪টার দিকে খবর পাই, নড়িয়ার জামতলা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পানিতে পড়ে থাকা একটি মাইক্রোবাস টেনে তুলি। সেখানে দেড় বছর বয়সী শিশুকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
