ফ্লাইট কাণ্ডে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হেটমায়ার
খেলা ডেস্ক
587
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২ | ০৬:১০:০৪ এএম
ফাইল-ফটো
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার পুননির্ধারিত ফ্লাইট মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার শেমরন হেটমায়ার। এর জন্য কঠোর শাস্তিও পেতে হয়েছে তাকে। অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও হেটমায়ারকে বাদ দিলো ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, হেটমায়ারের বদলে বিশ্বকাপ দলে যুক্ত হচ্ছেন শারমাহ ব্রোকস। ক্রিকেট বোর্ডের কর্তা ও নির্বাচক প্যানেলের সকলে মিলে সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে নিয়েছেন বলে জানিয়েছে তারা।
সিপিএল শেষ হওয়ার পর ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ হয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়রের নেতৃত্বে থাকা হেটমায়ারের ফ্লাইট ছিল ১ অক্টোবর। কিন্তু পারিবারিক সমস্যার কথা জানিয়ে তিনি সেটা পরিবর্তন করতে চান। তার অনুরোধে সেটা ৩ অক্টোবর রিশিডিউল করা হয়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস জানান, তার জন্যই কেবল বুক করা সোমবারের ফ্লাইটও মিস করেন তিনি।
বিবৃতিতে ক্রিকেট উইন্ডিজ আরও জানায়, একবার পরিবর্তনের পরও ফ্লাইট মিস করায় তাকে আর ছাড় দিচ্ছেন না তারা। শেমরন হেটমায়ার রিশিডিউল করা ফ্লাইট মিস করার পর নির্বাচক প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। তার যাওয়ার কথা ছিল ১ তারিখ, পারিবারিক কারণে দু’দিন পিছিয়ে নেয়া হয় সিডিউল। কিন্তু নতুন সূচিতেও তিনি ফ্লাইট ধরেননি।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
