বিপিএলে দল পাননি আশরাফুল-মুমিনুল
ডেস্ক রিপোর্ট
647
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ | ১২:১১:৪৪ পিএম
ফাইল-ফটো
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লেয়ার্স ড্রাফটের কার্যক্রম শেষ হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো পছন্দের সব ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট থেকে বিক্রি হননি তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এছাড়া সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও দল পাননি।
ড্রাফট থেকে সাত ফ্র্যাঞ্চাইজির কোনো দলই আশরাফুল-মুমিনুলকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি। যে কারণে নবম আসরের জন্য অবিক্রিতই থাকতে হয়েছে তাদের।
আশরাফুল-মুমিনুলরা অবশ্য একা নন। বিপিএলে আরো দল পাননি শামসুর রহমান শুভ, সোহাগ গাজী, জোবায়ের হোসেন লিখন, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, সালাহউদ্দিন সাকিল, সুমন খান, রিশাদ হোসেন, সোহরাওয়ার্দী শুভ, এনামুল হক জুনিয়র, জুনায়েদ সিদ্দিকীর মতো ক্রিকেটাররা।
একনজরে বিপিএলের সাত দলের ক্রিকেটারদের তালিকা-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স - সরাসরি চুক্তি - মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবি ও আবরার আহমেদ।
ড্রাফট - লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ আশিকুজ্জামান, জাকির আলি অনিক, শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ালটন, সৈকত আলী, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোহাম্মদ শরিফুল্লাহ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহিদুল ইসলাম অঙ্কন।
ঢাকা ডমিনেটরস - সরাসরি চুক্তি - তাসকিন আহমেদ, চামিকা করুনারাত্নে ও দিলশান মুনাভিরা।
ড্রাফট - মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন, শান মাসুদ, আহমেদ শেহজাদ, অলক কাপালি, মনির হোসেন খান, আরিফুল হক, মুক্তার আলী, মিজানুর রহমান, দেলওয়ার হোসেন, উসমান ঘানি ও সালমান ইরশাদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স -সরাসরি চুক্তি - আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, কার্টিস ক্যাম্ফার ও আশান প্রিয়ঞ্জন।
ড্রাফট - মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও'ডাউড, উম্মুক্ত চাদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা ও তৌফিক খান তুষার।
ফরচুন বরিশাল - সরাসরি চুক্তি - সাকিব আল হাসান, রাখিম কর্নওয়াল, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস গেইল, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, নবীন উল হক, উসমান কাদির, কুশল পেরেরা, রহমানউল্লাহ গুরবাজ ও করিম জানাত।
ড্রাফট - মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, হায়দার আলী, চাতুরাঙ্গা ডি সিলভা, খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম ও সালমান হোসেন।
খুলনা টাইগার্স - সরাসরি চুক্তি - তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিস্কা ফার্নান্ডো, নাসিম শাহ।
ড্রাফট - মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি রাব্বি, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা, পল ভ্যান ম্যাককেরেন, শফিকুল ইসলামকে, প্রিতম কুমার, হাবিবুর রহমান সোহান ও মাহমুদুল হাসান জয়।
রংপুর রাইডার্স - সরাসরি চুক্তি - নুরুল হাসান, সিকান্দার রাজা, হারিফ রউফ, মোহাম্মদ নেওয়াজ, শোয়েব মালিক, পাথুম নিশাঙ্কা, জেফ্রি ভ্যান্ডারসাই।
ড্রাফট - শেখ মাহেদি, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটুয়ারি, রিপন মন্ডল, আজমতউল্লাহ ওমরজাই, এরেন জোন্স, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক ও আলাউদ্দিন বাবু।
সিলেট স্ট্রাইকার্স - সরাসরি চুক্তি - মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস ও কলিন অ্যাকারম্যান।
ড্রাফট- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মোরেস, গুলবাদিন নাইব, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ ও তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
