ভোলা সোমবার
২০ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

করোনায় শনাক্ত ২ লাখ ছাড়িয়ে, মৃত্যুর সংখ্যা ৬১৬

নিউজ ডেস্ক
538

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ | ০৪:১০:৩১ এএম
করোনায় শনাক্ত ২ লাখ ছাড়িয়ে, মৃত্যুর সংখ্যা ৬১৬

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। গত এক মাসের পরিসংখ্যন অনুযায়ী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় হাজারের নিচে নেমে এসেছে। আর আক্রান্তের সংখ্যা দুই থেকে তিন লাখের মধ্যে থাকছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১৬ জনের মৃত্যু হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭১৩ জন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮২ হাজার ২২২ জনের। অন্যদিকে শনাক্তের সংখ্যা ৬৩ কোটি ২৬ লাখ ৭২ হাজার ৮৪৩ জন।

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৪৬ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইতালি। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ৯২ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৪২ জন এবং মারা গেছেন ৩৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯২ হাজার ৭৯৩ জন মারা গেছেন।

জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১৭৩ জন এবং মারা গেছেন ৭৮ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৪০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৬ হাজার ২৩০ জন মারা গেছেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬