টিসিবির জন্য কেনা হবে প্রায় ৩০০ কোটি টাকার সয়াবিন তেল
ডেস্ক রিপোর্ট
566
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ | ০৯:১১:৪০ এএম
ফাইল-ফটো
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৯৮ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা।
বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ কমিটির বৈঠক। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব কথা বলেন।
তিনি বলেন, আগে এই তেলের দাম ছিল ১৬২ দশমিক ৯৪ টাকা। এবার প্রতি লিটার তেলের দাম ১৫৬ টাকা ৯১ পয়সা ধরা হয়েছে। কোনো রকম দরপত্র ছাড়াই সরকার এ তেল কিনবে।
এছাড়া আরো ৮০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার এবং মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার।
এমওপি সার আমদানিতে ব্যয় হবে ৩৫৮ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৯২৫ টাকা এবং টিএসপি সার আমদানিতে ব্যয় হবে ১৫০ কোটি ৬৭ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
