ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

বাংলাদেশে ১ বিলিয়ন কিলোমিটার ট্রিপ শেষ করেছে উবার

ডেস্ক রিপোর্ট
551

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২ | ০৮:১২:১০ এএম
বাংলাদেশে ১ বিলিয়ন কিলোমিটার ট্রিপ শেষ করেছে উবার ফাইল-ফটো

সম্প্রতি বাংলাদেশে কার্যক্রমের ছয় বছর উদযাপন করেছে রাইডশেয়ারিং প্লাটফর্ম ‘উবার’। এই সময়ের মধ্যে প্ল্যাটফর্মে এক বিলিয়ন কিলোমিটার ট্রিপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

উবারের মাধ্যমে বাংলাদেশে অ্যাপভিত্তিক রাইডশেয়ারিংয়ের যাত্রা শুরু হয়। এই যাত্রায় উবার বাংলাদেশের ২০টি শহরে লাখ লাখ যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করছে।

কার্যক্রমের শুরু থেকেই বারবার প্রতিটি ট্রিপের নিরাপত্তা নিশ্চিতে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে উবার। একইসঙ্গে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

এই প্রতিশ্রুতিকে এগিয়ে নিতে সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে চালকদের জন্য একটি প্রশিক্ষণের কথা ঘোষণা করেছে উবার। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো চালকদের মধ্যে ট্র্যাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। প্রশিক্ষণের প্রথম ধাপ পরিচালনা করবেন বাংলাদেশ পুলিশের দুজন এবং উবারের একজন প্রতিনিধি। এখানে সড়ক নিরাপত্তা, ট্র্যাফিক আইনকানুন, অফলাইন ট্রিপ, ট্রিপ ক্যান্সেলেশন ও নগদ টাকা ছাড়া ট্রিপ নিতে রাজি না হওয়া ইত্যাদি বিষয়ে চালকদের সচেতন করে তোলা হবে।

১ বিলিয়ন কিলোমিটার ট্রিপ সম্পন্ন করা সম্পর্কে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান আলী আরমানুর রহমান বলেন, বাংলাদেশে আমাদের কার্যক্রমের ছয় বছর পূর্ণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। উবারের প্রযুক্তির মাধ্যমে দেশের যাতায়াত সমস্যার সমাধান, তরুণদের ক্ষমতায়ন ও উপার্জনের সুযোগ তৈরি করতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। বর্ষপূর্তির এই বিশেষ মুহূর্তে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সব চালক ও যাত্রীদের, যারা সবসময় আমাদের ওপর আন্তরিক বিশ্বাস ও আস্থা রেখেছেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬