ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠে জায়গা না পেয়ে রাস্তায় অবস্থান


ডেস্ক রিপোর্ট
572

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:৪৩ এএম
নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠে জায়গা না পেয়ে রাস্তায় অবস্থান ফাইল-ফটো



বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীরা রাজধানীর গোলাপবাগ মাঠে আসছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতেই নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তবু সমাবেশ উপলক্ষে দলটির নেতাকর্মীরা সকাল থেকে দলে দলে গোলাপবাগ মাঠে আসতে থাকেন। কিন্তু মাঠে জায়গা না পাওয়ায় তারা সমাবেশস্থলের আশপাশের এলাকা ও রাস্তায় অবস্থান নিয়েছেন।

রাস্তায় অবস্থান নিয়ে এসময় বিএনপি নেতাকর্মীরা ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘অ্যাকশন অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সমাবেশস্থল ও আশপাশের এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, গোলাপবাগ মাঠে জায়গা না পেয়ে বিএনপির নেতাকর্মীরা মানিকনগর, টিটিপাড়া ও কমলাপুরের রাস্তায় অবস্থান নিয়েছেন। দলটির নেতাকর্মীরা গ্রুপে গ্রুপে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের স্লোগানে সমাবেশস্থল ও এর আশপাশে এলাকার রাস্তায় মুখরিত হয়ে আছে।

সমাবেশে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কেউ গাজীপুর আবার কেউ নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তারা সকালে সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মাঠে নেতাকর্মীদের প্রচুর ভিড় থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি। তাই তারা মানিকনগর, টিটিপাড়া ও কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকার রাস্তায় অবস্থান নিয়েছেন।

শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, বিএনপির প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর সন্ধ্যায় ২৬টি শর্তে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়।

[caption id="attachment_7526" align="aligncenter" width="659"]ফাইল-ফটো ফাইল-ফটো[/caption]

১০ ডিসেম্বর সমাবেশের জন্য বিএনপি শুরু থেকেই নয়াপল্টনের সড়ক ব্যবহারের দাবি জানিয়ে আসছিল। আর সরকার শুরু থেকেই বলে আসছিল নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না। বিএনপিকে সমাবেশ করতে হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।

তবে সোহরাওয়ার্দীর বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। তারা আরামবাগ ও সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের মাঠের প্রস্তাব দিলেও পুলিশ তাতে রাজি হয়নি।


আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬