ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ডিসেম্বরের শেষ সপ্তাহে স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
531

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২ | ০৯:১২:৫২ এএম
ডিসেম্বরের শেষ সপ্তাহে স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন ফাইল-ফটো

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ম্যাস ট্রান কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএমএন ছিদ্দীক সোমবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের কথা থাকলেও প্রধানমন্ত্রীর অনেক প্রোগ্রাম থাকার কারণে ঐদিন মেট্রোরেল উদ্বোধন করা সম্ভব নয়।

এর আগে, পাতাল রেলপথ নির্মাণ নিয়ে ডিএমটিসিএলের এমডি বলেন, চলতি অর্থবছরের মধ্যেই কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পাতাল রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। এ প্রকল্পটিকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে ডিপো নির্মাণের কাজ নতুন বছরের প্রথমেই শুরু হবে।

তিনি বলেন, দেশের প্রথম পাতাল রেল মাটির ৩০ থেকে ৭০ মিটার নিচ দিয়ে যাবে, যাকোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না। কারণ দেশে কোনো ইউটিলিটি লাইন এতো নিচ দিয়ে যায়নি। শুধু স্টেশন ওপেন কাট পদ্ধতিতে করা হবে।

এদিকে গত সেপ্টেম্বরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ উদ্বোধন করবেন।

মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬