ভোলা সোমবার
১৫ জুন ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

আকাশী-সাদা স্কোয়াডের বন্দনায় মাতোয়ারা বিশ্ব গণমাধ্যম

খেলা ডেস্ক
580

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ | ০৪:১২:০৭ এএম
আকাশী-সাদা স্কোয়াডের বন্দনায় মাতোয়ারা বিশ্ব গণমাধ্যম ফাইল-ফটো

রোমাঞ্চকর এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এই জয় ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আকাশী-সাদা স্কোয়াডের বন্দনায় মাতোয়ারা বিশ্ব গণমাধ্যমও। সারা বিশ্বের সব সংবাদমাধ্যমের প্রধান শিরোনামে উঠে এসেছে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খবর।

তাতে কি নেই? সাহিত্য আর আবেগের মিশেলে নানা রকমের উপমায় মেসিদের বিজয়গাঁথা নিয়ে সবটুকু নিংড়ে দিয়েছেন খ্যাতিমান সব লেখক আর ক্রীড়া সাংবাদিকের দল। কিংবদন্তি, সর্বশ্রেষ্ঠ ও অমরত্বের আসনে তারা অবলীলায় বসিয়ে দিয়েছে লিওনেল মেসি নামের এক জাদুকরকে।

আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম পাজিয়ান টুয়েলভ লিখেছে, 'খোলা আকাশে যেন চেরি ফুল হয়ে ফুটেছে আকাশি, নীল ও সাদা।’ আর্জেন্টিনার মানুষের উদ্‌যাপন যেন বাধনহারা ছিল। ফুটবলেও বিশ্ব চ্যাম্পিয়ন, আবার উদ্‌যাপনেও।’

আরেক পত্রিকা ক্লারিনের সাংবাদিক হুয়াইন ক্রুজ পাঠককে মনে করিয়ে দিয়েছেন ফুটবলের সঙ্গে জীবনের সম্পৃক্ততা, ‘গোলাপ আর কাঁটা দিয়েই তৈরি ফুটবল। মেসি, ৩৪ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন, যে ট্রফিটা তার জন্মের এক বছর আগেই নিয়তি নির্ধারিত ছিল।’

আর্জেন্টিনার জয়ের এই আবেগ উন্মাদনা ছড়িয়ে পড়েছেন সুদূর এই বাংলাদেশেও। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সমকাল তাদের মূল পাতার শিরোনাম দিয়েছে, 'জাদুকরের মাথায় মুকুট'। একই বন্দনায় মেতেছে বাকি পত্রিকাগুলোও।

আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওলে প্রথম পাতায় লিখেছে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’ আর্জেন্টিনার আরেক রক্ষণশীল দৈনিক লা নাসিওনের শিরোনাম, ‘ইতিহাসের সেরা ফাইনাল।’ ক্লারিন বর্ণনা করেছে এই ম্যাচকে অবিস্মরণীয় হিসেবে।

ইংলিশ দৈনিক টেলিগ্রাফ লিখেছে, ‘জি ও এ টি’ (GOAT)। মাঝখানে টি অক্ষরের আগের এল অক্ষরটি লাল কালি দিয়ে কেটে দিয়েছে তারা। ব্রাজিলের ও গ্লোবোর শিরোনাম, ‘ফুটবল তার দায় শোধ করল।’ স্পেনের এল পাইস লিখেছে, ‘শেষ পর্যন্ত মেসির মাথায় মুকুট।’

এশিয়াজুড়েই রয়েছে মেসির প্রচুর সমর্থক। ভারতের দ্য হিন্দুর খবরে লেখা হয়েছে, মেসির সঙ্গে তার দলের ভাগ্যও লেখা ছিল। আর দক্ষিণ কোরিয়ার পত্রিকা হানকুক ইলবোর মেসিকে নিয়ে শিরোনাম, ‘ফুটবলের ঈশ্বর।’

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬