বিশ্বকাপ জয়ী দলকে আসল ট্রফি দেওয়া হয় না!
ডেস্ক রিপোর্ট
600
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২ | ০৯:১২:০৫ এএম
ফাইল-ফটো
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর ফের বিশ্বকাপ গেল আর্জেন্টিনার ঘরে। সেই স্বপ্নের ট্রফি হাতে মেসিরা এখন নিজ দেশে। কিন্তু হাতে করে যে ট্রফিটা তারা নিয়ে এলেন সেটা আসল নয়, নকল বা প্রতিমূর্তি। আসলটা রেখে দিতে হয় ফিফার মিউজিয়ামে।
কিন্তু কেনো আসল ট্টাফি দেয়া হয়না চ্যাম্পিয়ন দলকে? এর পেছনের কারনটাই বা কি, চলুন জেনে আসি।
এবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাই নয়, ফিফার নিয়মানুযায়ী বিশ্বকাপ জেতার পরেও ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না কোনও দল বা দেশ। জয়ী দলকে ব্রোঞ্জের একটি প্রতিমূর্তি দেওয়া হয়। সেটিই থাকে তাদের কাছে। আসল ট্রফি চলে যায় সুইজারল্যান্ডের জুরিখে।
সেখানে ফিফার বিশ্ব ফুটবল মিউজিয়ামে রাখা হয় ট্রফিটি। বিশ্বকাপের সময় এলে সংশ্লিষ্ট দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। বিশ্বকাপ শেষে আবার নিজের জায়গায় ফেরত যায় বিশ্বকাপ ট্রফিটি।
বিশ্বকাপে আসল ট্রফি না দেওয়ার কারণ
শুরুতে ফিফার নিয়ম ছিল কোনো দেশ তিনবার বিশ্বকাপ জিতলে তাদের আসল ট্রফিটি দিয়ে দেওয়া হবে। ১৯৭০ সালে তৃতীয়বার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আসল জুলে রিমে ট্রফিটা দিয়ে দেওয়া হয়েছিল পেলেদের।
[caption id="attachment_7907" align="alignright" width="718"]
ফাইল ফটো[/caption]
১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর সেই ট্রফিটি চুরি হয়ে যায়। অনেক খোঁজার পরেও সেটা আর ফেরত পাওয়া যায়নি। ধারণা করা হয়, ট্রফির সোনা গলিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। কারণ চুরি যাওয়ার কয়েকদিন পরে পাওয়া গিয়েছিল ট্রফির নিচের অংশটা যেটা কিনা সোনার নয়।
সেই অংশটিও এখন রাখা আছে সুইজারল্যান্ডের ফুটবল মিউজিয়ামে। এ ঘটনার পর বিশ্বকাপ ট্রফিতে এসেছে পরিবর্তন, এসেছে নতুন ট্রফি।
এখনকার ট্রফিটা প্রথম দেওয়া হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু ১৯৮৩ সালে ট্রফি হারিয়ে যাওয়ার ঘটনার পর থেকে কোনো দেশকেই আসল ট্রফি নিয়ে যেতে দেওয়া হয় না।
তাই ৩৬ বছর পর ট্রফি জিতেও মেসিরা নিয়ে গেলেন ‘নকল’ ট্রফি। যেটি আসল ট্রফির মতো দেখতে হলেও আসল ব্রোঞ্জের তৈরি একটি রেপ্লিকা বা প্রতিমূর্তি।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
