ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

৫০ জেলায় ১০০ মহাসড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
608

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২ | ০৪:১২:৫৯ এএম
৫০ জেলায় ১০০ মহাসড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফাইল-ফটো

উদ্বোধনের অপেক্ষায় দেশের ৫০ জেলায় ১০০ মহাসড়ক। এসব সড়কের দৈর্ঘ্য দুই হাজার ২১ কিলোমিটার। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়, ৫০ জেলায় ১০০ মহাসড়ক নির্মাণে ব্যয় হয়েছে ১৪ হাজার ৮২৩ কোটি ৫২ লাখ টাকা। যার বেশিরভাগ অর্থের জোগান দিয়েছে সরকার। দুই হাজার কিলোমিটার সড়কের মধ্যে সবচেয়ে বড় সড়ক সাউথ এশিয়ান সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) কর্মসূচির আওতায় তৈরি হয়েছে। সেটি হলো জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক। এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার।

সবচেয়ে ছোট ইজতেমা সড়কের দৈর্ঘ্য ১.৩ কিলোমিটার। সর্বোচ্চ সংখ্যক সড়ক উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম সিলেট বিভাগে। তবে পার্বত্য অঞ্চলে কোনো সড়ক উদ্বোধন হচ্ছে না।

১০০ সড়কের মধ্যে ঢাকা বিভাগে ৩২, ময়মনসিংহে ৬, চট্টগ্রামে ১৫, সিলেটে ৪, খুলনায় ১৬, রাজশাহীতে ৮, রংপুরে ১৫ ও বরিশালে চারটি সড়ক রয়েছে। জাতীয় সড়কে যুক্ত হচ্ছে ২০৬.৫৪ কিলোমিটার এবং আঞ্চলিকে ৬২১.৬৮ কিলোমিটার। আর জেলায় এক হাজার ১৯৩.৩৪ কিলোমিটার সড়ক যুক্ত হচ্ছে।

সওজের অধীনে বর্তমানে দেশে ২২ হাজার ৪৭৬ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে ১৩ হাজার ৮০০ কালভার্ট এবং সাড়ে চার হাজার সেতু। এ নেটওয়ার্কে তিন হাজার ৯৯১ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৯৭ কিলোমিটার আঞ্চলিক সড়ক এবং ১৩ হাজার ৫৮৮ কিলোমিটার জেলা সড়ক রয়েছে। এবার যুক্ত হচ্ছে আরো দুই হাজার কিলোমিটার সড়ক।

এর আগে গত ৭ নভেম্বর সারাদেশে একযোগে ১০০ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো নির্মাণে খরচ হয় ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬