ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

বন্ধ হওয়া গাইবান্ধায় উপনির্বাচনে ভোট শুরু

ডেস্ক রিপোর্ট
598

প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৩৩ এএম
বন্ধ হওয়া গাইবান্ধায় উপনির্বাচনে ভোট শুরু ফাইল-ফটো

অনিয়মে বাতিল হয়ে যাওয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি সংসদীয় আসনের সবগুলো কেন্দ্রে সিসি ফুটেজ দেখে ভোটগ্রহণ বন্ধ হওয়া উপনির্বাচনের পুনরায় ভোটগ্রহণ হয়েছে।

সারাদেশে আলোচিত এ নির্বাচনে অনিয়ম ঠেকাতে এবারও ১৭টি ইউনিয়নের ১৪৫টি ভোটকেন্দ্রের সবগুলোতেই থাকছে সিসি ক্যামেরা। নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ ছাড়া নির্বাচনি মাঠে থাকছে, র‌্যাবের ৮টি টিম, র‌্যাবের একটি বোম ডিসপোজাল ইউনিট, ৫ প্লাটুন বিজিবি, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে ৬টি মোবাইল টিম।

দুই উপজেলার কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন নতুন নিয়োগ পাওয়া ১৪৫ জন প্রিসাইডিং অফিসার, ৯৫২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৯০৪ জন পোলিং অফিসার। এই আসনের সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৪৫টি ভোট কেন্দ্রের ৯৫২টি বুথে ৩ লাখ ৩৯ হাজার ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৬২ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ১৪২ জন। দুই উপজেলায় সমতলে ১১৩টি ও চরাঞ্চলে ৩২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন নৌকা প্রতীক, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু লাঙল প্রতীক, বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কুলা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. মাহবুবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত বছরের ২৩ জুলাই জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত ১২ই অক্টোবর বিভিন্ন অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। দুই দফা তদন্ত শেষে আজ বুধবার পুনরায় এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬