ভোলা বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬
১২ জুলাই ২০২৬

কতদিন থাকবে শীতের তিব্রতা জানালো আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট
637

প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৩৬ এএম
কতদিন থাকবে শীতের তিব্রতা জানালো আবহাওয়া অফিস

ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। তাই দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে গত দুদিন ধরে প্রায় সারাদেশেই তীব্র শীত অনুভূত হচ্ছে। এ পরিস্থিতির শনিবার (৭ জানুয়ারি) থেকে কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানজনিত কারণে যে শীতের তীব্রতা এটা আরো দু-একদিন থাকতে পারে। শনিবার থেকে হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে সেটা স্থায়ী হবে না, দু-একদিন পর হয়তো আবার পরিস্থিতি এমনই থাকবে।

সকাল ৯টা থেকে পাওয়া তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এখন পর্যন্ত সবগুলো স্টেশনের তাপমাত্রার তথ্য এসে পৌঁছায়নি বলেও জানান হামিদ মিয়া।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, কুয়াশা অবস্থা শুক্রবারের পরে অনেক কমে যাবে। কিন্তু ঠান্ডা বাতাস বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হবে ১০ জানুয়ারি পর্যন্ত।

তাপমাত্রা খুব বেশি নিচে নামেনি। কিন্তু সারাদেশেই এখন তীব্র শীতের অনুভূতি। মূলত কুয়াশা ও মেঘের কারণে রোদ উঠতে না পারায় কমে গেছে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান। একইসঙ্গে উত্তর দিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে শীত জেঁকে বসেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তীব্র শীত অনুভূত হচ্ছে ঢাকায়ও। বুধবার সারাদিন ঢাকায় রোদ ওঠেনি। বুধবারের মতো বৃহস্পতিবারও সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ। বেলা সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬