প্রচারে নামবেন হিরো আলম
ডেস্ক রিপোর্ট
606
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩ | ০৯:০১:২৭ এএম
ফাইল-ফটো
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য ঘোষিত বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রেক্ষিতে হাইকোর্টের দারস্থ হন হিরো আলম।
সোমবার (১৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিরো আলমের আইনজীবী ইয়ারুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চারজনকে বিবাদী করা হয়।
এর প্রেক্ষিতে প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে অনুষ্ঠিতব্য নির্বাচনে হিরো আলমের প্রার্থিতা ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা রিটের প্রাথমিক শুনানির পর মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ফলে ওই দুটি আসন থেকে হিরো আলমের নির্বাচন করতে আর কোনো বাধা নেই।
এ আদেশের পর হিরো আলম সাংবাদিকদের বলেন, নায়িকা মাহিয়া মাহি, ক্রিকেটার মাশরাফি এবং গায়িকা মমতাজ যদি প্রার্থী হতে পারেন, তাহলে আমি হতে পারব না কেন?
তিনি আরও বলেন, ‘আইনের ওপর আমার শ্রদ্ধা ছিল, নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল করলেও অন্তত আদালতে বিচার পাব। সেই বিচার পেয়েছি। এখন আমার নির্বাচন করতে বাধা নেই। এবার প্রচারে নামব।’
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
