দেশে কমতে শুরু করেছে শীত
ডেস্ক রিপোর্ট
538
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ | ১১:০১:২৮ এএম
ফাইল-ফটো
তীব্র শীতের বিদায় ঘণ্টা বাজার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে ক্রমশ বাড়বে দেশের তাপমাত্রা। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (২১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে আগামী কয়েক দিনে দেশের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানান এ আবহাওয়াবিদ।
মনোয়ার হোসেন জানান, দেশের ২৩টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
