ভোলা মঙ্গলবার
১৬ জুন ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

মেসিকে ছাড়া দল ঘোষণা করল ফরাসি চ্যাম্পিয়নরা

ডেস্ক রিপোর্ট
588

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:০১ এএম
মেসিকে ছাড়া দল ঘোষণা করল ফরাসি চ্যাম্পিয়নরা

কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বল পায়ে নিজে ছিলেন ফর্মের তুঙ্গে, দলকে জিতিয়েছেন বিশ্বকাপ। ক্লাবের হয়েও সেই ফর্মটা ধরে রেখেছিলেন আর্জেন্টাইন জাদুকর। তবে এবার তাকে ছাড়াই দল ঘোষণা করল ফরাসি চ্যাম্পিয়নরা।

সোমবার (২৩ জানুয়ারি) মেসিকে ছাড়াই মাঠে নামছে পিএসজি। ফ্রেঞ্চ কাপের ম্যাচে পায়েস দ্য কাসেলের বিপক্ষে মাঠে নামবেন নেইমার-এমবাপ্পেরা। সেই ম্যাচের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে পিএসজি। যেখানে রাখা হয়নি মেসিকে।

পিএসজির জার্সি গায়ে নিজের শেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন মেসি। রিয়াদ অল-স্টারের বিপক্ষে মাঠে গোলের দেখাও পেয়েছিলেন তিনি। দুর্দান্ত ছন্দে থাকার মধ্যেই আবারও মাঠের বাইরে ফুটবল জাদুকর।

আর্জেন্টাইন তারকা ফুটবলারকে ছাড়া দল ঘোষণা করায় ইতোমধ্যেই শঙ্কাজনক প্রশ্ন উঠেছে। তবে কি আবারও ইনজুরিতে পড়লেন মেসি? যদিও রিয়াদ অল-স্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে সেরকম কোনো ইনজুরিতে পড়তে দেখা যায়নি তাকে।

ধারণা করা হচ্ছে, পায়েস দ্য কাসেলের বিপক্ষে মেসিকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি ছাড়া ২২ সদস্যের দলে রাখা হয়নি দলটির নিয়মিত গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকেও। ধারনাটা তাই বেশ পরিষ্কার।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬