দেশে শীত বাড়ার পূর্বাভাস
ডেস্ক রিপোর্ট
575
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:০১ এএম
ফাইল-ফটো
রোববার ও সোমবার ভারতের উত্তরাংশে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে ভারতে বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে হিমেল বাতাস বয়ে আসবে। ফলে দুই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে ফের শীত বাড়তে পারে।
এছাড়া আগামী সোমবার (৩০ জানুয়ারি) থেকে দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কমতে শুরু করতে পারে। তবে এ অঞ্চলসহ সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ভারতের উত্তরাংশে বৃষ্টিপাতের কারণে ৩০ ও ৩১ জানুয়ারি বাংলাদেশের আকাশেও মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর ২ ফেব্রুয়ারি থেকে শীতের প্রকোপ বাড়তে পারে। আজ শনিবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। যেটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের কারণে এখনই বাংলাদেশে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে এর প্রভাব পড়বে শ্রীলঙ্কায়।
আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, গত দুই দিন দেশের কোথাও শৈত্যপ্রবাহ ছিল না। তবে সোমবার থেকে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড ও কক্সবাজারের টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। ফলে দিনের বেলা স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করেছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
