ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

২৪ ঘণ্টার ব্যবধানে তুরস্কে তিনবার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
655

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০২:৫৩ এএম
২৪ ঘণ্টার ব্যবধানে তুরস্কে তিনবার ভূমিকম্প ফাইল-ফটো

ভূমিকম্প যেন তুরস্কের পিছু ছাড়ছে না। ২৪ ঘণ্টার ব্যবধানে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটিতে। এ ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫।

মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে দেশটির গোলবছি শহরের ছয় কিলোমিটার দূরে ভূঅভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

সিএনএন বলছে, সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর তুরস্কে দিনভর অন্তত ১০০টি ‘আফটার শক’ হয়েছে।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে।

তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ২৯২১ মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে। এ দেশে আহত হয়েছেন ১৫ হাজার ৮৩৪ জন। আর সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫১ জনে।

এ পর্যন্ত তুরস্কে প্রায় আট হাজার মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশজুড়ে ধসে গেছে অন্তত ৪ হাজার ৭৪৮টি ভবন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে বলেও জানানো হয়।

সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়। প্রথমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর সোমবার দুপুর দেড়টার দিকে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহর।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬