ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ফেব্রুয়ারিতে মেট্রোরেলে যুক্ত হচ্ছে আরও দুটি স্টেশন

ডেস্ক রিপোর্ট
579

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০২:২০ এএম
ফেব্রুয়ারিতে মেট্রোরেলে যুক্ত হচ্ছে আরও দুটি স্টেশন ফাইল-ফটো

আগামী ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন ও ১ মার্চ মিরপুর ১০ নম্বর স্টেশন চালুর ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এছাড়া মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি ৪টি স্টেশনও চালু হবে বলে জানানো হয়েছে।

সেইসঙ্গে জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর কথাও জানিয়েছেন মেট্রোরেল বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে  সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ঢাকা শহরের চিরচেনা যানজট এড়াতে সাড়ে ৬ বছর আগে উত্তরায় দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণযজ্ঞ শুরু হয়েছিল। গত ২৮ ডিসেম্বর এ মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পরদিন থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেট্রোরেল। প্রথমে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়। পরে ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে যাত্রাবিরতি শুরু হয়।

চালু হওয়ার দিন-ক্ষণ ঠিক হওয়ার অপেক্ষায় থাকা অন্য স্টেশনগুলো হলো- উত্তরা সাউথ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬