রাশিয়ার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭
ডেস্ক রিপোর্ট
464
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪ | ০৪:০৪:৪৭ এএম
ফাইল-ফটো
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে এ হামলা চালানো হয়। খবর: আল-জাজিরা
হামলার পর দেশটির পক্ষ থেকে মিত্রদের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তার জন্য নতুন করে আবারও আহ্বান জানানো হয়েছে।
বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চেরনিহিভ শহরের বহুতল ভবন গুড়িয়ে গেছে। এমনকি শহরে চলাচল করা যানবাহনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো হয়।
চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র অলেক্সান্ডার লোমাকো বলেন, স্থানীয় সময় সকাল ৯টার পর শহরের একটি ব্যস্ততম অংশে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর লোকজন বাস থেকে নেমে নিরাপদ স্থানে যেতে ছুটতে থাকে। আহতদের চিকিৎসায় জরুরি পরিষেবা এবং চিকিত্সকরা ঘটনাস্থলে ছুটে আসেন।
এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন যদি পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পেত এবং যদি রাশিয়ার সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো দৃঢ় পদক্ষেপ নিত তাহলে এ হামলার ঘটনা ঘটতো না।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
