ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
১১ অক্টোবর ২০২৫

ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক
12

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ | ০৯:০৪:০২ পিএম
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার



ভোলাদর্পণ প্রতিবেদক : অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভোলা থেকে আব্দুল মমিন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে কোস্টগার্ড। শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনাইমুড়া জেলার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রামের বাসিন্দা বসার আলীর ছেলে।

 

শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.আবুল কাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৪টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আব্দুল মমিনকে আটক করা হয়।

 

আটক মমিনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) আত্মগোপনে থাকার উদ্দেশে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদকপাচারকারী চক্রের এক সদস্যের সঙ্গে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তিনি।

 

লেফটেন্যান্ট মো.আবুল কাশেম আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।


আরও পড়ুন: