পুরুষদের বিদেশ গমন নিষিদ্ধ করলো মিয়ানমার
ডেস্ক রিপোর্ট
631
প্রকাশিত: ০৪ মে ২০২৪ | ০৬:০৫:২৭ এএম
ফাইল-ফটো
যুদ্ধ পরিস্থিতির মধ্যে পুরুষদের জন্য কাজের সন্ধানে বিদেশ গমন নিষিদ্ধ করেছে মিয়ানমারের জান্তা সরকার।
বৃহস্পতিবার জান্তার তথ্য টিমের পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইন প্রণয়ন করে মিয়ানমারের সামরিক জান্তা।মন্ত্রণালয় জানানো হয়েছে, বিদেশে কাজ করতে ইচ্ছুক পুরুষদের আবেদন গ্রহণ ‘সাময়িকভাবে স্থগিত’ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।‘বহির্গমন প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় অনুসারে যাচাই করতে আরও সময় নিতে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করায় দেশ ত্যাগে আগ্রহ বেড়েছে নাগরিকদের। ফলে কাজের নামে মিয়ানমারের পুরুষ নাগরিকদের দেশ ত্যাগ রোধে এই নীতি আরোপ করেছে জান্তা বাহিনী।
গত ফেব্রুয়ারিতে দেশটি জানায়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব নারী-পুরুষকে ন্যূনতম দুই বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োজিত রাখার জন্য একটি আইন কার্যকর করা হবে।২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। সামরিক বাহিনী সশস্ত্র বিরোধীদের দমন করতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
১২ অক্টোবর ২০২৬
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
