গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৯ হাজার ছাড়ালো
ডেস্ক রিপোর্ট
394
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪ | ০৫:০৭:৩১ এএম
ফাইল-ফটো
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছে ৩৯ হাজার ২৫৮ জন। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে।
সূত্র আরও জানায়, গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে ৮৩ জন। মোট সংখ্যায় তাদেরকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।গাজায় গত নয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছে ৯০ হাজার ৫৮৯ জন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। বিগত প্রায় ১০ মাসের এই যুদ্ধে ধ্বংস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। গাজায় নিরাপদ আশ্রয় বলে কোনও জায়গা নেই। উপায় না পেয়ে ফিলিস্তিনিরা ইতোমধ্যে ইসরায়েলের পরিত্যক্ত একটি কারাগারেও আশ্রয় নিতে শুরু করেছে।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
