ব্রাজিলে ৬২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
ডেস্ক রিপোর্ট
448
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪ | ০৪:০৮:৫২ এএম
ফাইল-ফটো
ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৫৮ জন যাত্রী ছাড়াও ৪ জন ক্রু ছিলেন। বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে সাড়ে ১১টার পর এই খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট ও টার্বাইনযুক্ত ওই প্লেনটি ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরে যাচ্ছিল। ভয়েপাস এয়ারলাইন জানিয়েছে, সাও পাওলোর প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে বিমানটি পতিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি বিমান উল্লম্বভাবে নিচে নেমে যাচ্ছে। আর এটি নিচে নামতে নামতে সর্পিল আকারে পাক খাচ্ছিল। ভয়েপাস এয়ারলাইনের বিবৃতিতে বলা হয়েছে, ‘কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা বিমানটিতে থাকা লোকদের শেষ পর্যন্ত কী হয়েছে সেই সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি একটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনার শিকারদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
