আদানির আর্থিক কারচুপিতে জড়িত শেয়ারবাজার প্রধান
ডেস্ক রিপোর্ট
392
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪ | ০৪:০৮:০৭ এএম
ফাইল-ফটো
ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের (সেবি) চেয়ারপারসন মাধবী পুরী বুচ ও তাঁর স্বামী ধবল বুচের বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ তুলেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ। এর আগে আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের দাম নিয়ে কারচুপির অভিযোগ তুলেছিল সংস্থাটি।
হিন্ডেনবার্গের দাবি, ভারতীয় ধনকুবের গৌতম আদানি যে সংস্থার বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ ছিল, সেই অফশোর সংস্থায় গোপন অংশীদারি ছিল সেবির চেয়ারপারসন ও তাঁর স্বামীর। প্রতিবেদনে বলা হয়েছে, বারমুডা ও মরিশাস ফান্ডে অংশীদারি ছিল মাধবীর।
গৌতম আদানির ভাই বিনোদ আদানির অফশোর সংস্থায় অংশীদারি রয়েছে মাধবী ও তাঁর স্বামীর। দুই ফান্ডের মাধ্যমে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করা হয়েছিল। হিন্ডেনবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে সেবিতে যোগ দেন মাধবী। যোগ দেওয়ার কয়েক সপ্তাহ আগে স্বামী ধবলের নামে বিনিয়োগ হস্তান্তর করেন মাধবী।
২০১৮ সালে বিনিয়োগ থেকে টাকা তুলে নেন মাধবী। ২০২০ সালের মার্চে সেবির চেয়ারপারসন নিযুক্ত হন তিনি। এরপরই ব্ল্যাকস্টোন নামের একটি সংস্থায় উপদেষ্টা হিসেবে যোগ দেন মাধবীর স্বামী। পরে জমি ও আবাসন খাতে বিনিয়োগ শুরু করে ব্ল্যাকস্টোন।
হিন্ডেনবার্গের এই প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন মাধবী ও তাঁর স্বামী ধবল। আদানি গোষ্ঠীও এসব অভিযোগ খারিজ করে দিয়েছে।প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র বিষয়টির সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, রয়টার্স
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
