হজ্ব ও ওমরাহ পালনে নতুন নির্দেশনা
ডেস্ক রিপোর্ট
362
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:০৯:০৯ এএম
ফাইল-ফটো
হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ২০২৫ সালে যারা হজ ও ওমরাহ পালন করবেন তাদের জন্য এ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যেসব মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত- যেমন হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার, খুবই অসুস্থ, অন্তঃসত্ত্বা এবং ১২ বছরের কম বয়সী শিশু, তাদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। খবর খালিজ টাইমসের।
দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে এ জন্য যাদের শরীর সুস্থ তারাই হজে আসুন।চলতি বছর হজ করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লির মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই মারা গেছেন অতিরিক্ত গরমের কারণে।
সূত্রঃখালিজ টাইমস
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
