বিশ্বে করোনায় হাজারের বেশি মৃত্যু,শনাক্ত ৪ লাখ ছাড়িয়ে
ডেস্ক রিপোর্ট
589
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ০৪:০৯:৩৬ এএম
ফাইল-ফটো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৪ লাখ ২ হাজার ৯৪৬ জন। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩৮ হাজার ৭২৭ জন। আর শনাক্তের সংখ্যা ৬১ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৩৫৭ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই আছে জাপান ও রাশিয়া। অন্যদিকে শনাক্তে শীর্ষে অবস্থান করছে জাপান, রাশিয়া ও ফ্রান্স।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ২৩৮ জন। ফলে দেশটিতে করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৪৫১ জন। আর মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৮১ হাজার ৫৬৬ জন।
ফ্রান্সে এ সময়ে ৩৩ জন মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৫২৪ জন। ইতালিতে ২১ হাজার ৮৩ জন শনাক্তসহ মৃত্যু হয়েছে ৪৯ জনের।
দক্ষিণ কোরিয়ায় গত একদিনে ২৯ হাজার ৮১ জন করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৬৮ জনের। অন্যদিকে রাশিয়াতে এ সময়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের। আর শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৩৩৫ জন।
জাপানে গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৫৮ জন। অস্ট্রেলিয়াতে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৩৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের।
তাইওয়ানেও গত একদিনে শনাক্তের সংখ্যা বেড়েছে। দেশটিতে নতুন করে ৪০ হাজার ২৫ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৪১ জনের।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
