এক সপ্তাহে তিন বার ভূমিকম্প ভারতে
ডেস্ক রিপোর্ট
604
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ | ০৪:১১:২৭ এএম
ফাইল-ফটো
ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৩টার পর এ ভূমিকম্প অনুভূত হয়েছে অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকায়। কম্পনটি বেশ কিছুক্ষণ স্থায়ী হয়েছিল। তবে ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)’র দাবি, ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১২০ কিলোমিটার গভীরে। রাত ৩টা ৪২ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসর।
এর আগে কয়েক দিনের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছিল দিল্লিতে। মঙ্গলবার (৮ নভেম্বর) গভীর রাতে দিল্লিতে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬ দশমিক ১। এরপর শনিবার (১২ নভেম্বর) আবার ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী। প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল সেই ভূমিকম্প। কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। উভয় ক্ষেত্রেই কম্পনের উৎসস্থল ছিল নেপাল। পর পর তিন বারের ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেখানকার বাসিন্দাদের মাঝে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
