চীনে কারখানায় আগুণ, নিহত ৩৬
ডেস্ক রিপোর্ট
731
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২ | ০৪:১১:৫১ এএম
ফাইল-ফটো
চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ২ জন। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্স।
সোমবার বিকেল ৪টা ২২ মিনিটের দিকে আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।
২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।
এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
১২ অক্টোবর ২০২৬
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
