এই দেশে সংসার পাতলেই পাবেন ৩২ লক্ষ টাকা!
ডেস্ক রিপোর্ট
615
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২ | ০৮:১২:৩৩ এএম
ফাইল-ফটো
আচ্ছা ভাবুন তো বিদেশে গিয়ে আপনি বসবাস করার জন্য যদি সেই দেশের প্রশাসন আপনাকে লাখ লাখ টাকা দেয়, তা হলে কেমন হয়? ভাবছেন তো কোন দেশের প্রশাসনের এতো দরদ?
বিদেশ সফরের ইচ্ছা থাকলে ইতালিতে ঢুঁ মেরে আসতেই পারেন। তবে সেখানকার আকর্ষণীয় অফারটির কথা শুনে আপনার সেখানেই থেকে যাওয়ার ইচ্ছে হতেই পারে। হবে না-ই বা কেন? ইতালির একেবারে দক্ষিণ প্রান্তে উপস্থিত প্রেসিস নামক শহরে বাড়ি কিনে তিন বছরের বেশি থাকলেই প্রশাসনর পক্ষ থেকে পেয়ে যাবেন প্রায় ৩০ হাজার ইউরো! যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২ লাখ টাকা।
ইতালির একেবারে দক্ষিণ প্রান্তে উপস্থিত প্রেসিস নামক শহরে বাড়ি কিনে তিন বছরের বেশি থাকলেই প্রশাসনর পক্ষ থেকে পেয়ে যাবেন প্রায় ৩০ হাজার ইউরো! যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২ লাখ টাকা।
ইতালির একেবারে দক্ষিণ প্রান্তে উপস্থিত প্রেসিস নামক শহরে বাড়ি কিনে তিন বছরের বেশি থাকলেই প্রশাসনর পক্ষ থেকে পেয়ে যাবেন প্রায় ৩০ হাজার ইউরো! যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২ লাখ টাকা।
এই আকর্ষণীয় সুযোগটি দিলে সেই শহরের জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রোধ করা সম্ভব হবে, এমনটাই আশা সেখানকার প্রশাসনের। তবে শর্ত হলো, সেই শহরে যারা বাড়ি কিনবেন, তাদের বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। আর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য শহরে একটি নতুন ব্যবসা শুরু করতে হবে। এ ছাড়া, যে বাড়িটি কিনবেন, তা ১৯৯১ সালের আগে তৈরি হতে হবে।
প্রসাশনের পক্ষ থেকে টাকাটা দুইভাগে দেওয়া হবে। প্রথম ভাগটা দেওয়া হবে বাড়ি কেনার সময় আর শেষ ভাগটা দেওয়া হবে বাড়়িতে যদি কোনো মেরামতির কাজের প্রয়োজন হয়, সেই সময়। ২০১৯ সালে প্রেসিস ও অ্যাকোয়ারিকা নামে দুই শহর একসঙ্গে যোগ করা হয়। শহরগুলোর আর্থিক পরিস্থিতির উন্নতির জন্যই করা হয় এই পরিকল্পনা। দুই শহরের মোট জনসংখ্যা মাত্র ৯ হাজার।
শুধু এটিই নয়, এই শহরে বসতি স্থাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে আরো বেশ কিছু ‘অফার’। নতুন ব্যবসা শুরু করলে করের উপর বিশেষ ছাড়, সন্তানের জন্ম দিলে বিশেষ বোনাসেরও ব্যবস্থা রয়েছে সেখানে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
