হজযাত্রীর সংখ্যা বাড়াতে সৌদির সঙ্গে চুক্তি সই
ডেস্ক রিপোর্ট
610
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২৩ | ১০:০১:৪৯ এএম
এ বছর হজের জন্য সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে বাংলাদেশ। সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে পেরেছিলেন।
ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁনের নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের এই চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেন। এতে অন্য সদস্যরা ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এবং হাব’র সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম।
প্রসঙ্গত, গত বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করার সুযোগ পায়। দেশটি থেকে ১ লাখ ৫১ জন হজে যাওয়ার অনুমতি পেয়েছিল। আর সবচেয়ে কম সংখ্যক মানুষ সুযোগ পায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে। দেশটি থেকে হজে যাওয়ার অনুমতি পেয়েছিল মাত্র ২৩ জন।
তালিকায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২ জন, ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ জন এবং বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ করার সুযোগ পেয়েছিলেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
