আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা
ডেস্ক রিপোর্ট
589
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৪৬ এএম
ফাইল-ফটো
আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র খালিদ জাদরান।
তিনি পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছেন। তবে তালেবান পরিচালিত তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওস্তাদ ফরিদুন বলছেন, হামলায় ২০ জন নিহত হয়েছে। হামলাকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করেছিল, কিন্তু ব্যর্থ হয়।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর বেশ কয়েকটি বড় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় হতাহত হয়েছে। বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
