কঙ্গোতে গির্জায় বোমা হামলা
ডেস্ক রিপোর্ট
582
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৫৪ এএম
ফাইল-ফটো
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর একটি গির্জায় ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত আরও ৩৯ জন। রোববার (১৫ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় কাসিন্দিতে একটি পেন্টেকোস্টাল গির্জায় এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, উপসনায় অংশ নিতে ওই গির্জায় বহু মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ বোমা হামলায় সব তছনছ হয়ে যায়। একটি ডিভাইসের মাধ্যমে এই বোমা হামলা চালানো হয় বলে জানা গেছ।
বোমা হামলার পেছনে কঙ্গোর সবচেয়ে কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠী ‘এডিএফ’ জড়িত বলে দাবি দেশটির সামরিক বাহিনীর। যদিও কোনো গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।
এ দিকে ভয়াবহ এই বোমা হামলার নিন্দা জানিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কঙ্গো সরকার।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
