ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
১১ অক্টোবর ২০২৫

অভিভাবক ছাড়াই হজ ও ওমরায় যেতে পারবেন নারীরা


ডেস্ক রিপোর্ট
604

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ | ০৯:১০:২১ এএম
অভিভাবক ছাড়াই হজ ও ওমরায় যেতে পারবেন নারীরা ফাইল-ফটো



নারীদের হজ বা ওমরা পালনে আর মাহরাম বা অভিভাবকের প্রয়োজন হবে না। সোমবার (১০ অক্টোবর) মিসরের রাজধানী কায়রোর সৌদি দূতাবাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটা জানান সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, সৌদি ভ্রমণে গিয়ে হজ বা ওমরাহ পালন করতে নারীদের আর অভিভাবক বা রক্তের সম্পর্কের আত্মীয়ের দরকার পড়বে না। ওমরাহ পালনে মুসলিম দেশগুলোর জন্য কোটা ব্যবস্থা বাতিল হয়েছে এবং ওমরাহ পালনে ইচ্ছুক সব মুসলিমের জন্য সৌদি ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ডক্টর তৌফিক আরও বলেন, হজ ও ওমরাহ পালনে সকল খরচও কমানো হয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শনে হয়রানি কমাতে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন সেবা বাস্তবায়ন করা হয়েছে। হজ ও ওমরাহ পালনকারীদের নুহসক প্লাটফর্মের মাধ্যমে মক্কার গ্রান্ড মসজিদের তথ্য ও সেবা পেতে রোবটের সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।


আরও পড়ুন: