জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় নিহত ২
ডেস্ক রিপোর্ট
640
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৫৪ এএম
ফাইল-ফটো
উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে ছুরি হামলায় দুজন নিহত এবং আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) দেশটির ফেডারেল পুলিশ ফোর্সের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
ফেডারেল পুলিশ ফোর্স জানিয়েছেন, কিয়েল থেকে হামবুর্গগামী একটি আঞ্চলিক ট্রেন ব্রোকস্টেড স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে এক ব্যক্তি বেশ কয়েকজন যাত্রীকে ছুরি দিয়ে আক্রমণ করে। এ ঘটনায় হামলাকারীও আহত হয়েছে এবং তাকে আটক করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শ্লেসউইগ-হলস্টেইন রাজ্যের আঞ্চলিক অভ্যন্তরীণ মন্ত্রী সাবিন সুয়েটারলিন-ওয়াক এই হামলায় শোক প্রকাশ করেছেন। মন্ত্রী বলেছেন, ফেডারেল এবং রাজ্য পুলিশ হামলার কারণ তদন্ত করছে।
এদিকে, তদন্ত পরিচালনা স্বার্থে জার্মানির জাতীয় রেল কোম্পানি হামবুর্গ এবং কিয়েলের মধ্যে কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
