মসজিদের ধ্বংস্তুপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ
ডেস্ক রিপোর্ট
645
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩ | ০৯:০১:৩৩ এএম
ফাইল-ফটো
পাকিস্তানের পেশোয়ার শহরের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ধ্বংসস্তুপের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী প্রাণঘাতী এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯৩ জনে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে জানানো হয়, উদ্ধারকৃত মরদেহগুলো রাখা হয়েছে পেশোয়ার হাসপাতালে। এ সংখ্যা আরো বাড়তে পারে।
পেশোয়ার হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান অন্তত ৯৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ঘটনাস্থল থেকে আরো মরদেহ আসছে।’
উদ্ধারকারী সংগঠন ১১২২ এর মুখপাত্র আহমেদ ফাইজি সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, ‘আজ (মঙ্গলবার) আমরা ধসে পড়া ছাদের শেষ অংশটি সরানোর চেষ্টা করব যেন আরো দেহ উদ্ধার করতে পারি। ধ্বংসস্তুপের নিচে কাউকে জীবিত পাওয়ার কোনো সম্ভাবনা নেই।’
সোমবার ওই মসজিদটিতে যোহরের নামাজ শুরু হওয়া মাত্রই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পুলিশ সদস্যরা সেখানে নামাজ আদায় করতেন। মূলত পুলিশকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
হামলায় নিহত পুলিশ সদস্যদের মধ্যে ২০ জনকে মঙ্গলবার একসঙ্গে পাকিস্তানের পতাকা মোড়ানো কফিনে সমাহিত করা হয়েছে।
পাকিস্তানের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবানের (পিটিটি) এক কমান্ডার জানান, এ হামলার সঙ্গে তারা জড়িত। তবে পরবর্তীতে পিটিটি এটি অস্বীকার করে। এরপর এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
যে স্থানে বোমা হামলা হয়েছে সেখানে পেশোয়ার পুলিশের সদর দপ্তর, গোয়েন্দা সংস্থা এবং কাউন্টার-টেরোরিজমের অফিস অবস্থিত। ওই এলাকাটি কঠোর নিরাপত্তাবেষ্টিত হলেও হামলার দিন হামলাকারী সবার চোখ ফাঁকি দিয়ে মসজিদে প্রবেশ করে এবং আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
